সাত হাজার টাকার জন্য এক সবজি ব্যবসায়ীকে খুন

নিজস্ব প্রতিবেক : সিলেটে ছুরিকাঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী খুনের ঘটনায় পাঁচজনকে সনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আজবার আলী শেখ।

আজবার আলী শেখ সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (১ জুন) ভোরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হোটেল অনুরাগের লাগোয়া একটি গলি সড়কে এ ঘটনা ঘটে।

খুন হওয়া গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলা বড়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নগরীর আখালিয়া নতুন বাজারে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার ভোরে নগরীর আখালিয়া নতুন বাজার থেকে সোবানিঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনতে যাওয়ার পথে ধোপাদিঘীরপাড়স্থ হোটেল অনুরাগের লাগোয়া একটি গলি সড়কে তাকে ছিনতাইকারীরা আটক করে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় ছিনতাইকারীরা।

পরে পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *