সিলেট মহানগর এনসিপির আহবায়ক আফজালসহ ২ নেতার বিরুদ্ধে জিডি

সিলেট মহানগর এনসিপির আহবায়ক এডভোকেট আব্দুর রহমান আফজাল ও জেলা এনসিপির সদস্য কাওসার হোসেনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নগরীর কোতয়ালী থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। সাংবাদিক ফয়ছল আহমদ বাদী হয়ে সোমবার বিকালে এ সাধারণ ডায়রী করেন। সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন, মহানগর এনসিপির আহবায়ক আফজালের সাথে ফয়ছল আহমদের মনোমালিন্য চলছে। আফজাল বিভিন্ন ভাবে ফয়ছলকে হয়রানী করার চেষ্টা করে আসছেন। সম্প্রতি আফজালের ঘনিষ্টজন কাওসার হোসেনকে দিয়ে তাহার বিরুদ্ধে ফেসবুকে মানহাকির পোস্ট করাচ্ছেন। এসব পোস্টে তাহার স্ত্রী ও সন্তানের ছবি ব্যবহার করিয়া অশ্লীল মানহানিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি সাধারণ ডায়রীতে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *