শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার ও রোগ্রস্থদের মধ্যে অর্থ প্রদান

আমিনুর রশিদ রুমন-শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে, গতকাল ১০ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান এর আগমনে শ্রীমঙ্গল উপজেলার বিভাগীয় সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি বৃন্দ,গণমাধ্যম কর্মী,  রাজনৈতিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গলবাসী জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান কে ফুল দিয়ে শুভেচ্ছা স্বাগত জানান।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব,

শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আশরাফুজ্জামান আশিক।

মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান শ্রীমঙ্গল সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া উপহার চল্লিশ জন নৃ-গোষ্ঠীর ছাত্রদেরকে বাই সাইকেল প্রদান করেন এবং সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা ব্যাস্টনির অন্তর্গত ক্যান্সার, কিডনি, স্ট্রোক প্যারালাইস্ট, জন্মগত ভাবে হৃদরোগ, এবং ফ্যালামেসিয়া রোগীদেরকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে ৬ জন রোগীকে তিনলক্ষ  টাকা প্রদান করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *