শ্বশুর বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচঙ্গে শ্বশুর বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে তোফাজ্জুল হোসেন (৩০) নামে এক জামাতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাটখাল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। তোফাজ্জুল হোসেন একই উপজেলার বড়ইউড়ি গ্রামের জমসের মিয়ার পুত্র।

তবে স্থানীয়রা জানান, তোফাজ্জুল হোসেন নামে ওই জামাতা তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের ডাল কাটতে উঠে। এসময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *