দিরাই কৃষকদের জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে

সুনামগঞ্জ প্রতিনিধি-

সুনামগঞ্জের  দিরাই উপজেলার বরাম হাওরের একাংশ ভাঙাডহর ও ডাইয়ারগাও গ্রামের কৃষকদের জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে । দিরাই কয়েক দিনের টানা রোদের কারণে হাওরের পানি কমতে শুরু করলে তলিয়ে যাওয়া পাকা ধান ভেসে উঠছে। এ সুযোগকে কাজে লাগিয়ে একদল লোক নৌকাকরে এসে ধান কেটে নিয়ে যায় বলে জানান স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায় , মঙ্গলবার বরাম হাওরের পানি কমতে শুরু করলে নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি শতাধিক নৌকা নিয়ে হাওরে প্রবেশ করে আর ধান কাটা শুরু করে।

এ বিষয়টি জানতে পেরে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকাসহ দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় এরা। তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস জানান, আমাদের এই হাওরের অধিকাংশ ধান লাগাতার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের রোদে তলিয়ে যাওয়া পাকা ধান ভেসে উঠতে শুরু করলে বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও চন্দ্রপুর এলাকার কতিপয় লোক আমাদের হাওরের ধান কেটে নিয়ে যাচ্ছে। ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলে উঠলো , জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনেনি। ধান লুটের খবর পেয়ে মঙ্গলবার এসআই মাহমুদুল হক মাসুমের নেতৃত্বে দিরাই থানা পুলিশের একটি দল হাওরে অভিযান পরিচালনা করে।

তবে পুলিশের অভিযান শুরুর আগেই লুটপাটে জড়িত নৌকাগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাড়ল ইউনিয়নের তিনজন ইউপি সদস্যের সঙ্গে কথা বলা হয়েছে।তারা সন্ধ্যায় প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে জমির সীমানা নির্ধারণ ছাড়া কোনো কৃষককে তলিয়ে যাওয়া জমির ধান কাটতে না যাওয়ার জন্য সতর্ক করবেন বলে জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *