সিলেট বেতারে প্রকৌশলী মনোয়ারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

সিলেট নিউজ টাইমস্-প্রতিবেদক:: সিলেট বেতারের আঞ্চলিক প্রকৌশলী মনোয়ার খান এর বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই । প্রকৌশল বিভাগের এমন কোন ক্ষেত্র নেই যেখানে তাঁর কালো থাবা পড়েনি ।

বন বিভাগের অনুমতি ছাড়া আইওয়াস নিলাম কার্য করে মনোয়ার খান ঠিকাদারের কাছ থেকে নগদ ২ লাখ টাকা উৎকোচ গ্রহনের অভিযোগ এখন টক অব দ্যা বেতার । তাঁর অন্যতম সহচর বার্তা বিভাগের হিসাব রক্ষক খবির উদ্দিন আকন্দের মাধ্যমে ঠিকাদারদের সাথে দুতিয়ালির এই সম্পর্ক তৈরি হয়েছে বলে সূত্র জানিয়েছে ।

মনোয়ার খান প্রজেক্টের টাকায় আমেরিকা আর জাপান সফর করার স্বপ্নে বিভোর । পিডি মুজিবুর রহমান এই স্বপ্নকে কাজে লাগিয়ে মনোয়ার খানকে দিয়ে সকল অনিয়ম আর লুটপাটের জাল বুনছেন বলে প্রকৌশল বিভাগ সূত্রে তা জানা গেছে ।

প্রকৌশল বিভাগের এই সূত্রটি আরও জানায়, বাৎসরিক মেইনটেনেন্স বাবত যে বাজেট বরাদ্ধ হয় তার অর্ধেকটাই মনোয়ার খান ও তার সহচর লুটেরাদের ভাগ্যন্নোয়নে খরচ হয় । ৫০ হাজার টাকা রেন্টের গাড়ী দৌড়ান আঞ্চলিক প্রকৌশলী, যার বাৎসরিক খরচ ৬ লক্ষ টাকা! থাকেন অবৈধভাবে বেতারের পরিত্যক্ত ভবনে, বিশাল রুম, ফ্রিজে লাল সবুজ পানীয়ও থাকে সযত্নে! আর এই রুমই হচ্ছে সকল লুটপাটের পরিকল্পনার কেন্দ্রস্থল ।

সিলেট বেতারে আগত দুরদুরান্তের শিল্পীদের প্রয়োজনে পরিত্যক্ত ভবনের নীচতলায় একটি ক্যান্টিন চালু ছিলো, মনোয়ার খান সেই ক্যন্টিনের পানি সরবরাহ বন্ধ করে লেবারদের গোসলের সুবিধা করে দেন । যা শুধু অনিয়মই নয়, শিল্পীদের সাথে তা বিমাতাসূলভ আচরন ও অনেক শিল্পী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ।

এক সাংস্কৃতিক নেতা এর কাছে জানা যায়, এ বিষয়ে তারা ডিজি কে অবগত করেছেন, প্রয়োজনে তারা আন্দোলন করবেন।

মনোয়ার খানের ঘনিষ্ট সহচর খবির উদ্দিন আকন্দ নিজেকে ডিজি (নারায়ন চন্দ্র শীল) এর বিশেষ প্রতিনিধি হিসাবে পরিচয় দেন। নানা বিষয়ে তদবিরেও তাঁর জুড়ি নেই। বেতারে চাকুরি দেয়ার নাম করে অর্থ আত্বসাতেরও অভিযোগ আছে খবিরের বিরুদ্ধে ।

এসি প্ল্যান্টে স্টীল সীট ব্যবহারের কথা থাকলে, সাধারন সীট ব্যবহার, কোন কোন ক্ষেত্রে পুরনো সীটও ব্যবহার করা হয়েছে । এই জালিয়াতি করে এরই মধ্যে মনোয়ার খবির চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক প্রকোশলী জানিয়েছেন ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *