প্যারিসে লেখক-সাংবাদিকদের সঙ্গে আমার সিলেট সম্পাদকের মতবিনিময়

ফ্রান্সের রাজধানী প্যারিসে লেখক-সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন দেশটিতে সফররত ‘আমার সিলেট’ নিউজপোর্টালের সম্পাদক এমদাদ চৌধুরী দীপু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে প্যারিসের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আমার সিলেট পরিবার ফ্রান্সের পরিচালক ও লেখক সোহাইল আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় ফ্রান্সে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের লেখক-সাংবাদিক, সামাজিক সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘আমার সিলেট’ নিউজপোর্টালের সম্পাদক এমদাদ চৌধুরী দীপু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, ইউরোবার্তা টোয়েন্টিফোরের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, এইড পয়েন্টের পরিচালক ফায়সাল মাহমুদ, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, আদাফের পরিচালক তানভীর ওয়াদুদ, ফিদার পরিচালক সায়েম জামিল, বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক তানভীর তালুকদার, দফতর সম্পাদক মোহাম্মদ কায়সার আহমদ ও সদস্য সাহাদ উদ্দিন, দৈনিক কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াস তানিম এবং কমিউনিটি ব্যক্তিত্ব লুৎফুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা প্রবাসে বাংলা গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সেতুবন্ধন তৈরিতে প্রবাসী সাংবাদিকদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

এ সময় এমদাদ চৌধুরী দীপু প্যারিসে অবস্থানকালে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অর্জনকে গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সম্পাদক এমদাদ চৌধুরী দীপু অবকাশ যাপনে সপরিবারে বর্তমানে ফ্রান্সে রয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *