সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র‌্যালি ও সমাবেশ

অবিলম্বে প্রেস সেক্টরে নিম্ন তম মজুরি বোর্ড গঠন করে ৩০ হাজার টাকা মূল মজুরি ঘোষণা এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন বাস্তবায়ন করতে হবে।
অবিলম্বে প্রেস সেক্টরে নিম্ন তম মজুরি বোর্ড গঠন করে ৩০ হাজার টাকা মূল মজুরি ঘোষণা ও ৮ ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি দেড়দিন, বছরে চিকিৎসা ছুটি ১৪ দিন, উৎসব ছুটি ১৩দিন, নৈমিত্তিক ছুটি ১০ দিন, বার্ষিক ছুটি ২০ দিনসহ শ্রমআইন বাস্তবায়নের দাবি জানিয়ে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

১৪ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে এক লাল পতাকা র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে এসে জেলা সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নওয়াব আহমদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সুজন মিয়া, শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, চা শ্রামক সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি কমলা বেগম, সাংগঠনিক সম্পাদক শুভমনি দাস, কৃষকনেতা আব্দুস সোবহান, সিলেট জেলা রাইস মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মারুফ,  সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি হজর আলী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম নেতা আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক রাশেদ আহমদ ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের লালদীঘির পাড় আঞ্চলিক কমিটির সভাপতি আলিমুুল ইসলাম জুয়েল, জেলা কমিটির কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, সোহেল হোসাইন,  সোহরাব সর্দার, শাহীন আহমদ, মো সোহেল রানা, ফারহান আহমদ, রুমন দাসসহ প্রমুখ।
সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:-২৪৯৭) প্রতিষ্ঠার পর থেকে বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ, ৮ঘন্টা কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুকসহ শ্রমআইনের পূর্ণ বাস্তবায়নসহ শ্রমিকশ্রেণির সার্বিক মুক্তির লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন শ্রম-বিরোধ নিষ্পত্তি করে অসংখ্য শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সংগঠন বলিষ্ট ভূমিকা পালন করে চলেছে। সাম্প্রতিক সময়ে সরকার ঘোষিত নি¤œমত মজুরির গেজেট, শ্রমআইন বাস্তবায়নসহ ৮ দফা দাবির প্রেক্ষিতে প্রেস শ্রমিক ইউনিয়নের ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম ও দরকষাকষি চলছে।
নেতৃবৃন্দ আরও বলেন বর্তমান অসহনীয় লোডশেডিং কারণে জনজীবন অতিষ্ঠ। সরকারের বেঁধে দেওয়া কর্মঘন্টা ও শ্রম আইনে শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের কথা উল্লেখ থাকলেও বাস্তবিকভাবে শ্রমিকদের নানা অজুহাতে ১৪/১৫ ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে সংসার পরিচালনা করা দুরুহ হয়ে পড়েছে অথচ শ্রমিকদের নি¤œতম মজুরির গেজেট প্রকাশিত হলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা।
নেতৃবৃন্দ শ্রমিকদের ৮ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে সকল প্রেস শ্রমিকদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার উদাত্ত আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *