তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মিফতাহ্ সিদ্দিকী।

শুক্রবার (৩১ জুলাই) বাদ এশা সংস্থার সিলেট কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মিফতাহ্ সিদ্দিকী বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই সচেতন হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। তার জন্য অবশ্যই অবিলম্বে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিত ভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই তিনটি ওয়ার্ডে দৃশ্যমান পরিবর্তন সাধনের জন্য অপরাধীদের আইনের আওতায় আনতে তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানান।

সংস্থার সভাপতি নুরুল ইসলাম খান নজরুলের সভাপতিত্বে ও আহমেদ সাদ রিজভীর সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বি সফিকুর রহমান টুটুল, সমাসেবক নুর উদ্দিন খান হাসান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ বি মজুনদার রনি, উদয় সমাজ কল্যান সংস্থার সভাপতি সজিবুর রহমান রুবেল।

আরও উপস্থিত ছিলেন, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মফিজুর রহমান বারেক, সহ সভাপতি আব্দুল হাফিজ খান শামীম, উপদেষ্টা সৈয়দ আক্তার হোসেন, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুল হাফিজ শাফী, কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মুসা, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো ছদরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান খান কয়েছ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লাহিন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক হোসেন খান ইমাদ, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান, কার্যকর কমিটির সদস্য মিনহার হোসেন মিনার, হাফিজ আনুয়ার হুসেইন, ইকবার হুসেইন রুহেল, মোহাম্মদ জুবায়ের খান, সৈয়দ কয়েস আহমদ, নাসরিন আকতার, শাকাওয়াত আহমেদ আকিব, সদস্য দেলুয়ার হুসেইন, কামিল খান, মুসাব খান, আদর খান প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *