সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণ

সিলেটের মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।

গতকাল শনিবার  ০১/০৮/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত সম্মানিত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা মহোদয় দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।

পরবর্তীতে তিনি পুলিশ  অফিসার্স মেসে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়কে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।
সন্ধ্যায় পুলিশ কমিশনার মহোদয় সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) জনাব মোঃ আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন; এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *