সুনামগঞ্জের দুইদিনে উজানের ঢলে বেড়েছে সুরমা নদীর পানি

সুনামগঞ্জ প্রতিনিধি-

সুনামগঞ্জে গত দুইদিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছু’টা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বেড়ে চলছে।

গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৪০ মিটার, যা আগের দিনের একই সময়ের তুলনায় ১০ সেন্টিমিটার বেশি। একই সময়ে ছাতক উপজেলার সুরমা নদীর পানিও ১০ সেন্টিমিটার অনেক’টা বেড়েছে।

এ দিকে তাহিরপুর উপজেলার পাটলাই নদীর পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ছিল ৪৫ মিলিমিটার। বৃষ্টি কমে আসায় তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়েরগড় পয়েন্টে পানির উচ্চতা ৩ সেন্টিমিটার কমেছে।

জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *