সিলেটের মোগলাবাজার থানার অভিযান চালিয়ে হানিট্র্যাপ ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার সেই সাথে কার ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
গত শুক্রবার ১০/০৭/২০২৬ খ্রি. অফিসার ইনচার্জ, মোগলাবাজার থানার নেতৃত্বে এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীতে অভিযান পরিচালনা করে হানিট্র্যাপের মাধ্যমে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ১। তাসিন হোসেন আবির (১৮), পিতা-সেবুল আহমদ, মাতা-রোকসানা জাহান, গ্রাম-তুরুকখলা এবং ২। জাবেদ আহমেদ (২০), পিতা-আব্দুস সালাম, মাতা-রুমি বেগম, গ্রাম-সুড়িগাঁও, উভয় থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে গ্রেফতার করেন।
এ সময় ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২) জব্দ করা হয়।
উল্লেখ্য, হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ০৪/০৭/২০২৬ খ্রি. গোলাপগঞ্জ ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানাধীন দাউদপুর তুরুকখলা এলাকায় তাকে বাসায় পৌঁছে দিতে বলে। রাত আনুমানিক ৮:৩০টায় সেখানে পৌঁছালে নারীসহ গ্রেফতারকৃত দুই আসামি আরও এক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে তার ব্যবহৃত Suzuki Gixxer মোটরসাইকেল ও আইফোন XS Max মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা নং-০৫, তারিখ ১০/০৭/২০২৬ খ্রি., ধারা-৩৯৪, পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারের অভিযান এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কমেন্ট

