মৌলভীবাজার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক-

সাম‌জিক ও মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে এবং কচুয়া আদর্শ গ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজারের সহযোগিতায় আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রবিবার (১৭ মে) মৌলভীবাজারে কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে ক‌রেন আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস মৌলভীবাজার‌ের হেড অব নিউজ খালেদ চৌধুরী এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি পিন্টু দেবনাথ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. জোসেফ আলী চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব রুবেল আহমদ। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. মোনায়েম খান, গোবিন্দ গোস্বামী ও রিপন আহমদসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

আজমনি বহুমুখী হাইস্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা ফাউন্ডেশনের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উলেক্ষ‌্য, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর অনুষ্ঠান চলাকালে লন্ডন থে‌কে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে এই মহতি ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের প্রতিটি মানবিক প্রজেক্টে সবার সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ফাউন্ডেশনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *