বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সিলেট মহানগর কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি-

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের, সিলেট মহানগর কমিটি গঠনের লক্ষ্যে, ৩ জুলাই, শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজবাড়ি রেস্তোরাঁ’য় এক সভা অনুষ্ঠিত হয়।
ফুয়াদ বিন রশিদ এর সভাপতিত্ব ও মো: শরীফ গাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিলেট মহানগর কমিটি ঘোষনা করা হয়।

কমিটির উপদেষ্টা হিসেবে মোহাম্মদ বাদশা গাজী, সিদ্দিক আহমেদ, মোহাম্মদ আঙ্গুর মিয়ার নাম ঘোষনা করা হয়।

ফুয়াদ বিন রশিদ সভাপতি ও মো. শরীফ গাজী কে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত হলেন,সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দিন আহমদ,শহিদুল ইসলাম লিটন,সহ- সাধারণ সম্পাদক রাজন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাড. শাফি উদ্দিন ফাহিম,অর্থ সম্পাদক মো: নির্জন আমিন, ক্রিড়া সম্পাদক- সুরাইয়া জামান,তথ্য ও গবেষণা  সম্পাদক  ফাতেমা সুলতানা অন্যা, সংস্কৃতি সম্পাদক অজয় চক্রবর্তী ও সহ-সংস্কৃতি সম্পাদক সজল দেবনাথ, প্রচার সম্পাদক মো: শহীদুল ইসলাম,সহ প্রচার সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ,সদস্য আজিজুল ইসলাম, শেখ নাজমুল হাসান, প্রমুখ। পরবর্তী তে অনান্য সদস্যদের নিয়ে কমিটি বর্ধিত করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *