মাদকদ্রব্য ইয়াবাসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেটের মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে  মাদকদ্রব্য ইয়াবাসহ ০২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ২২/০৪/২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকায় আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর শাহীন সঙ্গীয় আলমপুর-১ মোবাইল অফিসার এএসআই নিরেশ দেবনাথ ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর মেঘনা পেট্রোল পাম্পের পার্শ্ব থেকে ১৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ কাওছার উদ্দিন কামাল ( ৪২), পিতা-মৃত আফছার উদ্দিন খান, মাতা-মৃত হাছিনা বেগম, সাং আলমপুর লামারগাঁও, থানা-মোগলাবাজার, সিলেট এবং ২। সিমা খাতুন   অন্তরা (২৭) পিতা-মোঃ বাবুল শেখ, মাতা-দিপালী খাতুন, সাং-সরিষাকান্দি পূর্বপাড়া, থানা-এয়ারপোর্ট, সিলেটদ্বয়কে আটক করেন।

উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-১২, তারিখ-২৩/০৪/২০২৬খ্রি., ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ ২০১৮  রুজু হয়। আসামীদ্বয়‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *