বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে এম. ইলিয়াস আলীসহ দেশের সকল গুম হওয়া ব্যক্তিদের সন্ধান কামনায় আকুল প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোঃ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, যুবদল নেতা তুরণ মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও ওসমানীনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কারী হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক হাফিজ কবির আহমদ, ওসমানীনগর উপজেলা ওলামা দলের সদস্য হাফিজ মোঃ সাইদ খানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামা দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগণ।
মাহফিলে বক্তারা বলেন, এম. ইলিয়াস আলী ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজও তাঁর সন্ধান না মেলা গভীর উদ্বেগের বিষয়। একটি স্বাধীন দেশে গুমের মতো ঘটনা কখনোই কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে ইলিয়াস আলীসহ সকল গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল
কমেন্ট
