চট্টগ্রামের পতেঙ্গায় চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা এবং ২০০ কেজি সয়াবিন দানা উদ্ধার করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয় এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *