জালালাবাদ কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রফেসর আব্দুল বাকী আমৃত্যু শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন: ড. এনামুল হক চৌধুরী

উইজডম ট্রাস্টের সেক্রেটারি ও কলেজ এডুকেশন ডিরেক্টর ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী প্রফেসর আব্দুল বাকী চৌধুরীকে লাখো শিক্ষার্থীর মহান শিক্ষক আখ্যা দিয়ে বলেছেন, তিনি আমৃত্য শিক্ষার প্রসার ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশে বিদেশে তাঁর অগণিত ছাত্র-ছাত্রীরা শিক্ষকতাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের মর্যাদা বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন।

তিনি রোববার (৫ এপ্রিল) সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাকী চৌধুরী স্মরণে জালালাবাদ কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে ও প্রভাষক জামিল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল বাকীর চৌধুরীর একমাত্র কন্যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা চৌধুরী জুমা, বিসিবির সাবেক সদস্য শওকত ওসমান জুবায়ের, আইডিয়াল কলেজের অধ্যক্ষ মাওলানা এ এইচ এম সুলাইমান ও দৈনিক সংগ্রাম সিলেটের ব্যুরো প্রধান কবির আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক আয়েশা বেগম। শোকবার্তা পাঠ করেন কলেজ শিক্ষক সালমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক শাকুর আহমদ, নজরুল ইসলাম, সাজিদুর রহমান মুরাদ, তাহিয়া সিদ্দিকা, বেলাল আহমদ, জামিল আহমদ, ইফতেখার আহমদ চৌধুরী, মো. মশাহিদ আলী, ইশরাক জামান নওমিন, রুবেল রানা, শরমিষ্টা দাস, সাবেক শিক্ষক ইমান আলী ও মরহুম আব্দুল বাকী চৌধুরীর নাতনি নাওমি শামস প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব শেষে অবসরে যাওয়ার পর প্রফেসর আব্দুল বাকী চৌধুরীর অনুপ্রেরণায় আন্তরিকতায় আমি জালালাবাদ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। তিনি এই কলেজের উন্নয়নে বিভিন্ন সময়ে আমাকে পরামর্শ দিতেন। তাঁর পরামর্শগুলো কাজে লাগিয়ে আগামী দিনে জালালাবাদ কলেজকে একটি মডেল কলেজে পরিণত করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রফসর আব্দুল বাকী চৌধুরীর কন্যা ড. ফারহানা চৌধুরী জুমার হাতে শোকস্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে প্রফসর আব্দুল বাকী চৌধুরীর রুহের মাগফিরাত কামনা মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *