দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে ফুলর-সানোয়ার

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে ২০২৪-২৬ সেশনের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সর্ব-সম্মতিক্রমে ২০২৬-২৮ মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

প্রথম অধিবেশনে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে সাধারণ সভার শুরুতেই প্রেসক্লাবের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও পরে আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী। দু‘টি রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদস্য মোঃ আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক মোঃ জুমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, হাবিবা আক্তার, এম আলী হোসেন প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী (দৈনিক দিনকাল)। আন্তরিক পরিবেশে ব্যাপক আলোচনায় সর্ব-সম্মতিক্রমে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ২০২৬-‘২৮ মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি- চঞ্চল মাহমুদ ফুলর (দৈনিক দেশবার্তা ও পঞ্চবাণী), সিনিয়র সহ-সভাপতি-মোঃ আব্দুল মালেক (দৈনিক যুগভেরী) সহ-সভাপতি- জুমান আহমেদ (বাংলাদেশের খবর ও  বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক শুভ প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক- সাদিকুর রহমান সোহেল (দৈনিক সিলেটের দিনরাত), অর্থ সম্পাদক- পাবেল আহমদ (দৈনিক আজকালের খবর ও আজকের সিলেট), দপ্তর ও পাঠাগার সম্পাদক- ইসমাইল আলী টিপু (দৈনিক বিজয়ের কণ্ঠ ও বৈচিত্রময় সিলেট), প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক- এমরান ফয়সল (দৈনিক সিলেটের সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ আবু বক্কর তালুকদার (দৈনিক রূপালী বাংলাদেশ ও শুভ প্রতিদিন), নির্বাহী সদস্য-মোহাম্মদ নুরুল ইসলাম (দৈনিক সুরমা মেইল ও সিলেট প্রতিদিন। নির্বাহী সদস্যের একটি পদ পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে পুরণ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *