রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে: রেজাই রাফিন সরকার

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। রমজানে এই খাদ্য সহায়তা সাধারণ মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে। তিনি রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রশংসা করে বলেন, এই ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সিটি করপোরেশনের কনফারেন্স রুমে প্রয়াত রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় ও রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে কুরআনে হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী, প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও ইভেন্ট চেয়ার রোটায়িার পিপি রুহুল আলম খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের একাউন্টস অফিসার আ. ন. ম. মনসুফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো: তৈয়বুর রহমান, রোটারিয়ান পিপি মো: সিদ্দিকুর রহমান।
উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য রোটারিয়ান পিপি মো: নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি এম. শহিদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি এম. এ. রহিম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামশুদ্দিন, রোটারিয়ান আইপিপি আব্দুর রহমান, রোটারিয়ান মনসুর আহমেদ, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারিয়ান নিশি কান্ত দাস ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিশির রঞ্জন সরকার। রোটারিয়ান পিপি মোহাম্মদ মহিবুর রহমান আরএফএসএম এর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুই ছেলে আ. ন. ম. মনসুফ আহমেদ এবং আ. ন. ম. জাফর। ১২৫ জন কোরআনে হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী, ৬ জন প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং ৪ জন সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *