বিশ্ব চিন্তা দিবস শতবর্ষে সিলেটে গার্ল গাইডসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব চিন্তা দিবস ২০২৬ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হলদে পাখি ও বিজ্ঞ পাখি গাইডার, গাইড ও গাইডার সহ মোট ১৮০জন অংশগ্রহণ করে।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাশ তালুকদারে পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌসী কামাল, ট্রেইনার শিরিন গুলশান আরা, সদস্য শিপ্রা দেব, সিলেট জেলার জেলা কমিশনার রোকশানা বেগম তুলি, স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, গাইডার অলকা দাশ,  রোমানা আক্তার, মাহবুবা বেগম,  জ্যোৎন্সা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেন, বিশ্ব চিন্তা দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি গার্ল গাইড আন্দোলনের আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি বলেন, গার্ল গাইডিং শিশু-কিশোরীদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, গার্ল গাইড আন্দোলন বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি সিলেট অঞ্চলে গার্ল গাইড কার্যক্রম আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *