নিজস্ব প্রতিবেদক: সরকারি নিবন্ধনপ্রাপ্ত দৈনিক পত্রিকার তালিকায় স্থান করে নিলো দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। গত ৩ ডিসেম্বর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রকাশিত ঢাকার বাইরে থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার তালিকায় ৫৬৬ নম্বরে পত্রিকাটির নাম যুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা এটিকে পত্রিকার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন ও মাইলফলক হিসেবে দেখছেন।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল এই স্বীকৃতিকে “দায়িত্ব ও প্রতিশ্রুতির নতুন অধ্যায়” বলে উল্লেখ করেন। তিনি বলেন,
“সরকারি স্বীকৃতি পাওয়া যে কোনো গণমাধ্যমের জন্যই সম্মানজনক। এটি আমাদের কাজের প্রতি আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ। একই সঙ্গে সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।”
তিনি আরও বলেন, “এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়—পাঠক, সংবাদকর্মী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত যাত্রার ফল। আমরা আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অটল থাকব এবং মুন্সিগঞ্জের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাকে ধারাবাহিকভাবে তুলে ধরব।”
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্পাদক আশরাফ ইকবাল বলেন, “সরকারি তালিকায় যুক্ত হওয়া আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতীয় গণমাধ্যম অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাই।”


