সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক সিলেটের ডাকের সাবেক সহকারী বার্তা সম্পাদক ও রয়টার্স এর সিলেটের প্রতিনিধি রাজু আহমদ, এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ, দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলাম, রূপালী বাংলাদেশ সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার বাবর জোয়ারদার, ডেইলী সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ মাছুম আহমদ চৌধুরী, সিলেট প্রেসের মাল্টিমিডিয়া ইনচার্জ জাবেদ এমরান, বাংলা টাইম এন্ড টিউনের মাল্টিমিডিয়া ইনচার্জ আবুল কাহার, এসোসিয়েশনের সদস্য আব্দুল মাজিদ চৌধুরী ও আল আমিন । বিজ্ঞপ্তি
ছবি ক্যাপশন:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এমরান চৌধুরীকে ধন্যবাদ ও হেলাল
নির্ঝরকে অভিনন্দন বিএমজেএ সিলেটের
সিলেটে দুই দশকেরও পুরনো সংবাদপত্র ‘দৈনিক সচিত্র সিলেট’ এর নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান হিসেবে যোগদান করেছেন সিনিয়র সাংবাদিক, কবি-ছড়াকার হেলাল নির্ঝর। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য হেলাল নির্ঝর’র কে অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ রবিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ধন্যবাদ জানান হেলাল নির্ঝর’র মত একজন দক্ষ সাংবাদিককে পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িপ্ত প্রদান করায়।
এসোসিয়েশন নেতৃবৃন্দ হেলাল নির্ঝরকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন তার হাত ধরে এই প্রতিষ্ঠানটি সিলেটের গণমানুষের দাবী পূরণে সহায়ক ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি


