সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব মো: দিলওয়ার হোসেনের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের হাজী শামসুল হক জামে মসজিদে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ফটো সাংবাদিক মামুন হাসান ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক জাবেদ আহমদ-এর যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাজী শামসুল হক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাংবাদিক আশিকুর রহমান রানা, আব্দুল খালিক, আব্দুর রহিম, মাজেদ আহমদ, রনি, আল-আমিন, ইমন, নাজিম প্রমুখ।
মোনাজাতে মো: দিলওয়ার হোসেনের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।-বিজ্ঞপ্তি
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
কমেন্ট
