সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে এবারের শারদীয় দুর্গাপূজায় মহাঅষ্টমীর দিনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ৫১ শক্তিপীঠের অন্যতম এই মহাপীঠে প্রতিদিনই থাকছে বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী, আমন্ত্রণ ও অধিবাস। পরদিন ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমীতে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৯টায় শুরু হবে। পরিবেশন করবে সনাতনী সাংস্কৃতিক সংগঠন ঐতরেয়।
১ অক্টোবর বুধবার মহানবমীতে সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘দশভূজা’ পরিবেশিত হবে। ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া শুভ দশমী। এবার দেবীর আগমন ঘটবে গজে ও গমন হবে দোলায়।
এছাড়া, আগামী ৬ অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মীপূজা ও ২০ অক্টোবর সোমবার শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
পূজার প্রতিটি আয়োজন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন এবং সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু। বিজ্ঞপ্তি
দক্ষিণ সুরমা শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে হবে এবার ‘কুমারী পূজা’
কমেন্ট
