ওসমানীর আদর্শ তুলে ধরার জন্যে তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে: কে.এম.আবু তাহের

‘যখনই আমাদেও গণতন্ত্র বিপন্ন হবার মুখোমুখি হবে, তখন ওসমানীর মতো মানুষ আমাদেও আলোকবর্তীকা হয়ে থাকবেন। ওসমানীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আর নয়। আমাদের নতুন প্রজন্মের কাছে ওসমানীর আদর্শ তুলে ধরার জন্যে তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত এবং একই সাথে রাষ্ট্রীয়ভাবে ওসমানীর জন্মমৃত্যু দিবস পালন করতে হবে।’
মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সাইক্লোনের ৩২৫তম সাহিত্য আসরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক, কম্যুনিটি নেতা ও ওসমানী গবেষক কে.এম.আবু তাহের চৌধুরী একথা বলেন।
বিশিষ্ট কলামিস্ট-কবি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গতকাল অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি কবি আব্দুল মুকিত অপি এবং মুল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাসলিমা খানম বীথি। তরুণ লেখক হুসাইন হামিদের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর কবি সালেহ আহমদ খসরু, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বদরুদ্দোজা বদর, দয়ামীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাব্বির আহমদ,ওসমানী ফাউন্ডেশনের সহসভাপতি প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, সাইক্লোনের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, সাধারণ সম্পাদক প্রভাষক কবি ইশরাক জাহান জেলি, শিক্ষাবিদ নেছারুল হক চৌধুরী বুস্তান এবং লেখাপাঠে অংশ নেন কবি সুফি আকবর, কবি কামাল আহমদ,  টিএ সুলেমান, গীতিকবি বাহাউদ্দিন বাহার, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *