যুবনেতা আব্দুল আহাদ আল আতীককে মহানগর যুব জমিয়তের সংবর্ধনা 

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ আল আতীক আরব আমিরাত গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি মাওলানা আহাদ আল আতীক বলেন, একজন কর্মী হিসেবে শাখার অগ্রগতি ও কার্যক্রমে সচেষ্ট থাকা তার কর্তব্য। সফরকালেও দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালনে অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার এবং প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবির আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগরের সহ-সভাপতি আবু সুফিয়ান, ও ফয়জুল হাসান খান,সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমদ, সহ-অর্থ সম্পাদক মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক জুবায়ের আহমদ, নির্বাহী সদস্য ফজলুল করীম প্রমুখ।বিজ্ঞপ্তি।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *