আখালিয়া বড়গুল এলাকায় ভাতিজা হাতে চাচা খুন 

নিজস্ব প্রতিবেদক:  সিলেটে ভাতিজার ছুরিকঘাতে খুন হলেন এক মাদ্রাসা শিক্ষক। তবে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাওলানা জুবায়ের আহমদ(৪৫)  মাদরাসা শিক্ষক খুন হন। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে আখালিয়া বড়গুল এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মাওলানা জুবায়ের আহমদ (৪৫) সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরিছ আলীর ছেলে ও স্থানীয় ডা.তানজিনা আহমেদ দাখিল মাদরাসার সুপার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনকার মতো মাওলানা জুবায়ের বাড়ি থেকে বের হয়ে মাদরাসায় পথিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান তিনি।

এ বিষয়ে বলেন- জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, পারিবারিক বিরোধের জেরে জুবায়ের নামে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *