ছাত্র জমিয়ত দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সহ সভাপতি মাওলানা ফাহিম আহমেদ এর পিতা,সিলেটের দক্ষিণ সুরমার সিকন্দরপুর বড়বাড়ি এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং শালিস ব্যক্তিত্ব জনাব ফয়জুল হক (রহ.) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ,সিলেট জেলা দক্ষিণ।
মরহুম ফয়জুল হক ২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রেঙ্গা আশুগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আল হেরা কিন্ডারগার্টেন স্কুলের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এক শোকবার্তায় ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ-এর সভাপতি কাওসার আহমদ এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান বলেন—
“মরহুম ফয়জুল হক সাহেব ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও শিক্ষানুরাগী। তার মৃত্যুতে সিলেটের শিক্ষাঙ্গন ও সমাজে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
উল্লেখ্য, মরহুমের জানাজার নামাজ আজ (৩০ জুলাই) বুধবার, সিকন্দরপুর পশ্চিম মহল্লা শাহী ঈদগাহ ময়দানে, বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
বিজ্ঞপ্তি।
কমেন্ট

