রফিকের মাতার মৃত্যুতে সদর বিএনপি ও হাটখোলা ইউনিয়ন বিএনপির শোক

সিলেট সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এর মাতা সূর্যবান বিবি (১০০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজ এক শোক বার্তায় বলেন, সূর্যবান বিবির মৃত্যুতে তার পরিবার পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যধি। তিনি একজন আদর্শ, ধার্মিক ও নীতিবান মহিলা ছিলেন। দোয়া করি- মহান রাব্বুল আলামিন যেন, মরহুমাকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারনের ক্ষমতা দান করেন।

বিএনপির নেতৃদ্বয় শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
এছাড়া সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আপ্তাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক আকবর আলী পৃথক শোক বার্তায় সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এর মাতা মরহুমা সূর্যবান বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ গুণগ্রাহী ও শুভাকাঙ্খিদের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *