সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ ইসকফসহ এক যুবককে গ্রেফতার করেছে সিলেট র্যাব-৯। আসামী’র নাম মো. আব্দুল হান্নান (২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আছকিনা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
শুক্রবার (৩০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কসবা আড়াইবাড়ি রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজত থেকে ১৯৪ বোতল নেশাজাতীয় ভারতীয় ইসকফ সিরাপ আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
কমেন্ট


