সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের  জামালগঞ্জ উপজেলায়  বিশেষ অভিযানে দেড় কোটিরও বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি।

বুধবার (২৮ মে) সুনামগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাচনা-জামালগঞ্জ রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজের নিচে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ এসব পণ্য জব্দ করে।

বৃহঃপতিবার (২৯ মে) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

 

তবে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৪ হাজার ৯৩০- কেজি ভারতীয় ফুচকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, ৩ হাজার ২৪৩ কেজি চিনাবাদাম এবং ৫৮৭ কেজি গুড়ো দুধ। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১৫০ টাকা। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।

এছাড়াও অংশ নেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবির আরও ১৮ সদস্য।

 

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির গণমাধ্যম কর্মিদের বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে বিজিবির আভিযানিক তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো শুল্ক গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *