টাক সমাচার

‘দেলোয়ার হোসেন দিলু’

আকিয়াতু টাইসন
টাক মাথা চটকায়,
ধর থেকে মন্ডু টা
যদি কেউ মটকায় !

বুঝতেই পারবানা
ছিল মাথায় বাবড়ি,
যৌবনে মৌ বনে
ঘুড়ে ছিলেন ধাবড়ি !

এইবার জেনেভায়
হল টাক সমাচার,
জড়ো হল বিশ্বের
গোটা টাকতমা চার !

জাপানের তাকিয়াতু
চায়নার টাকাসিট,
টাক নিয়া সবাই এলো
টাকে টাকে হয় রিট !

ইতালির নেরুলিও
ফরাসির তাকাসভ,
টাক মাথায় গোঁফ আছে
গোঁফখানা বাঁকা সব !

কালো গলে টাই পরা
শিবসেনা রাধারাম,
ভারতীয় কালচারে
আছে তার ডাক নাম !

বাংলার টাক্কু ভাই
আছেন বেশ ফর্মে,
হাম দিয়া ঘাম ঝরে
জেনেভার গরমে !

আর কোন খ্যাতি নাই
নাক ডেকে দেয় ঘুম,
টাক তেলে চটকায়
টাক ধুম টাক ধুম !

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *