প্রেমের কানামাছি

-দেলোয়ার হোসেন দিলু-

আই লাভ ইউ দিলাম তুলে
সত্যি মেয়ে নিল না,
মন পটানোর চেষ্টা বিফল
পাত্তা আমায় দিল না ।

বলছে মেয়ে ঘুঘু দেখিস
দেখিসনি তো ফাঁদ,
আমি তাহার দুচোখ দেখি
করছি অনুবাদ ।

মেয়ে তো নয় ওরে বাবা
চৈত্র মাসের রোদ ,
কথাগুলি রাখিস মনে
আসবে জীবন বোধ ।

ঠোঁঠের ভাষা যে পড়িবে
সেই করিবে পাপ ,
বুকের জমিন বড্ড বেতাল
চারদিকে উত্তাপ ।

গালখানা তার আরশিনগর
ছুঁইতে গেলে ঠিক ,
শরীর যেন বিঞ্জাপন এক
মস্ত আধুনিক ।

দুঃসাহসের দৃষ্টি নিয়ে
চোখে রাখি চোখ ,
বলছে মেয়ে চোখের ভাষায়
একটা কিছু হোক ।

তাড়াতাড়ি দৃষ্টি সরাই
জ্বলছি প্রেমের জ্বরে,
কেউ কি দেখে আঁড় চোখে
মনটা কাপেঁ ডরে ।

চোখের ভাষায় বুঝিয়ে দিলো
আছি ঠিকই আছি ,
সেদিন থেকেই খেলছি দুজন
প্রেমর কানামাছি ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *