যুবদল নেতা জলিল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জলিল আহমদের পিতা-খলিলুর রহমান, মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১.০০ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল ।
১৪ (জানুয়ারী) ২০২৫ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, যুবদল নেতা জলিল আহমেদের পিতা একজন দ্বীনদার ও পরহেযগার ব্যক্তি ছিলেন। পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয় স্বজন ও প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত, পরকালে জান্নাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *