বাবরকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক ::

পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন দলটির তারকা ক্রিকেটার শোয়েব মালিক।

পাকিস্তানের জিও নিউজের এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, বাবর আজম একজন দুর্দান্ত ব্যাটসম্যান; কিন্তু আমরা তার নেতৃত্বের গুণাবলী এবং ব্যাটিং ক্ষমতাকে একই স্কেলে রেখে অবিচার করি।

৪১ বছর বয়সী শোয়েব মালিক আরও বলেছেন, আমি যদি বাবর আজমের মতো ২৮ বছর বয়সে এবং সেরা ফর্মে থাকতাম তাহলে নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে যেতাম।

শোয়েব মালিক আরও বলেছেন, অধিনায়কত্ব ছেড়ে দিলে বাবর আজমের ওপর চাপ কমে যাবে। সে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক রেকর্ড গড়তে পারবে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, আমরা বাবর আজমকে অধিনায়ক হিসেবে ধরে রেখেছি, কারণ সে আমাদের প্রধান খেলোয়াড়। তার অধিনায়কত্ব নিয়ে মিডিয়ায় প্রায় সময়ই আলোচনা-সমালোচনা হয়, এরসঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *