বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

নিউজ ডেস্ক:: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২১ নেতাকর্মীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সদর, সেনবাগ এবং চাটখিল উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ৬ জন, সেনবাগ  থানায় ১৪ জনসহ বিভিন্ন স্থান গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

এসপি জানায়, মঙ্গলবার দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *