বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন, সিলেট বিভাগীয় কমিটি’র জরুরী সভা অনুষ্ঠিত হয়। অদ্য ১৩ মার্চ ২০২২ইং রোববার বিকালে সংগঠনের সিলেট জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এই জরুরী সভা সম্পন্ন করা হয়।
উক্ত সভায় সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা হলে সর্ব সম্মতি ক্রমে ১০ সদস্য উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সংগঠনের সদস্যরা বিভিন্ন জনের নাম প্রস্তাব করলে যুক্তরাজ্য প্রবাসী দানবীর সমাজ সেবক জনাব এম শাকুর ছিদ্দিকি ও যুক্তরাজ্য প্রবাসী জনাব কবি শেখ সামছুল ইসলাম কে উপদেষ্টা কমিটির অন্যতম উপদেষ্টা হিসাবে গ্রহণ করা হয়। আরও ৮ জনকে পরবর্তীকালে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি আছাদুজ্জামান নুর এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি সোলেমান হোসেন চুন্নু এর পরিচালনা উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল চৌধুরী, যুগ্ম সম্পাদক মুর্শেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক এড,আব্দুল্লাহ আল হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক তারেক চৌধুরী, কোষাধ্যক্ষ সাখায়াত হোসেন পীর, মুক্তিযোদ্দা সম্পাদক শরীফ গাজী, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা বেগম, আইন বিষয়ক সম্পাদক, জোবায়ের আহমদ, সদস্য এস এম,মাছুম খান প্রমূখ।


