শেরপুরবাজার থেকে একাধিক মাদক মামলা  পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজার  প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরবাজার থেকে একাধিক মাদক মামলা ও জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ।

বুধবার (১৭ মার্চ) দুপুরে ঐ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল ও ইসমাইল হোসেন জানতে পারেন যে, জিআর মামলার এক পলাতক আসামি শেরপুর বাজারে রয়েছে। তাৎক্ষণিক খবর পেয়ে তাদের নেতৃত্বে পুলিশের একটিদল শেরপুর বাজারের বিভিন্ন জাগায় অভিযান পরিচালনা করে। এতে সদর উপজেলার হামরকোনা গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. আরশ আলীকে গ্রেফতার করা হয়।

তবে এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- আসামি মো. আরশ আলীর বিরুদ্ধে জিআর ২৯৪/১৯ (দঃ সুরমা) ও একাধিক মাদক মামলা রয়েছে।

বর্তমানে আসামিকে জেল-হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *