সিলেটে ডা. নজরুলের সঙ্গে ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিমের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে নিউরোলজি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলামের সঙ্গে ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিম সিলেট-এর পক্ষ থেকে  সৌজন্য সাক্ষাৎ করেছেন রক্তরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ সাক্ষাৎ হয়।

এসময় সিলেটের রক্ত এবং প্লাজমা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন বিশিষ্ট এই দুই ডাক্তার। বিশেষ করে যে হারে রক্ত এবং প্লাজমার চাহিদা বাড়ছে সেই হিসেবে ডোনারের সংকট।ডোনার বাড়ানো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও টিমের প্লাজমা কালেকশন কাজকর্ম নিয়ে  আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিমের অ্যাডমিন মুক্তার হোসেন মান্না, আবু মুসা মোস্তফা এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য পাপ্পু রায় মাধব প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *