বিটাকের ডিজি হিসেবে যোগ দিলেন সিলেটের আনোয়ার হোসেন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ও সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আনোয়ার হোসেন চৌধুরী।

গত ১০ সেপ্টেম্বর এই পদে তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। গতকাল বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।

আনোয়ার চৌধুরী ঢাকাস্থ মাধবপুর উপজেলা সমিতির সহ-সভাপতি, সিলেট বিভাগ চাকরিজীবি পরিষদের সহ-সভাপতি এবং সৈয়দ মুজতবা আলী পরিষদের সভাপতি।

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পেও তিনি ব্যাপক ভুমিকা রেখেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *