এয়ারপোর্ট এলাকা থেকে চোলাই মদসহ এক বিক্রাতাকে আটক করে র‌্যাব-৯

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের আভিযানিক দল অভিযানে দেশি চোলাই মদসহ এক বিক্রাতাকে আটক করে র‌্যাব-৯।

গত শুক্রবার সকাল ১১ টায় এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে এয়ারপোর্ট থানার তারাপুর চা বাগানের মৃত কার্তিকের ছেলে রাম চরণ (৩০)।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানি (সিলেটক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো.শওকাতুল মোনায়েম এবং এ এস পি ওবাইনের নেতৃত্বে এয়ারপোর্ট থানা এলাকা থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬২ লিটার দেশি চোলাই মদ জব্দ করে।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের তাকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এ এস পি ওবাইন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *