সিলেটে আদালত এলাকায় হামলার ঘটনায় মামলা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :: সিলেট জজ আদালত এলাকায় মামলার বাদিকে কোপানোর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. রুহুল আমীনকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হামলায় আহত কামরুজ্জামানের ভাই কবিরুজ্জামান চৌধুরী। মামলার বাকি আসামীরা হলেন, একই এলাকার মৃত আব্দুস ছাত্তার খানের ছেলে আব্দুস সামাদ খান, মৃত লাল মিয়া চৌধুরীর ছেলে মুসিউর রহমান চৌধুরী, ছতই মিয়া খানের ছেলে শিব্বির আহমদ খান, দলু মিয়া খানের ছেলে সবুজ আহমদ খান, মৃত মন্তাজ আলীর ছেলে মোহাম্মদ আলী, মৃত তছই মিয়া চৌধুরীর ছেলে জামাল হোসেন চৌধুরী সেলিম, মৃত আব্দুস সাত্তার খানের ছেলে নাঈম আহমদ খান।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি (রবিবার) বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের দেওয়ান আব্দুল হাই এর ছেলে কামরুজ্জামান চৌধুরী সামীদের বিরুদ্ধে ইতোপূর্বে বাড়িঘর লুটপাট, হামলা সংক্রান্ত একটি মামলা (নং-১৮৮/২০১৮) স্বাক্ষীগ্রহণ কাজে সিলেট জজ আদালতে আসেন তিনি। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আদালত এলাকায় আসামী রুহুল আমিন ও তার সহযোগীরা কামরুজ্জামানের উপর সশস্ত্র হামলা চালালে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি রুহুল আমীনকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হামলায় আহত কামরুজ্জামানের ভাই কবিরুজ্জামান চৌধুরী।

এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শেখ মো. মিজানুর রহমান বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, আদালত এলাকায় মামলার বাদিকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *