সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট নগরীর শিবগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য গেদা ডাকাতকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
তবে কুখ্যাত ডাকাত হাবিবুর রহমান ওরফে গেদা মিয়া, রাজা (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার বটেরতল গ্রামের রইছ আলীর ছেলে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে মহানগর পুলিশের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনায় এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে এসআই স্নেহাশীষ পৈত্য,এএসআই সফির উদ্দিন, এএসআই নাজির হোসেনসহ দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়- গেদা ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রীয় সদস্য। তার নামে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দক্ষিন সুরমা থানায় মামলা নং-২২, (২৮ জানুয়ারি ২০২০খ্রি)। রোববার তাকে বিজ্ঞ আদালতে করা হয়েছে।


