কোম্পানীগঞ্জে থেকে ১টি বিদেশি রিভলভারসহ ২ অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার ২

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ১টি বিদেশি রিভলভারসহ ২ অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বালুচর এলাকার কামাল উদ্দিনের পুত্র আমির হোসেন (২২) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধরেরপাড়া এলাকার জীতেন্দ্র শর্মার পুত্র আপু শর্মা (২০)।

এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ভোলাগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছে র‍্যাব-৯।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *