দক্ষিণ সুরমায় বাস-সিএনজি অটোর মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন স্থানে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শাফিয়া খাতুন (৪৫)। তিনি দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী। এ ঘটনায় আহত শাফিয়া খাতুনের দেবরের নাম নুর হোসেন খান (৩৫)। তাছাড়া, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক শাহিন আহমদও গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। তবে এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উত্তেজিত জনতা এ সময় হবিগঞ্জ গামী বাসটিকে আটকে রেখে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।

দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *