আবারো মাহি শুরু করতে যাচ্ছে ‘অবতার’

 নিউজ ডেস্ক:: ঢাকাই চলচ্চিত্রের অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি। বিয়ের পর সংসার নিয়ে কিছুটা ব্যস্ত থাকলেও সম্প্রতি আবারো চলচ্চিত্রে মন দিচ্ছেন মাহি। নতুন বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘অন্ধকার জগৎ’ ছবিটি। গত সপ্তাহে ছবিটি প্রায় অর্ধশত হলে মুক্তি পেয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই আবারো বড় বর্দায় নতুন ছবি ‘অবতার’ নিয়ে হাজির হতে যাচ্ছেন মাহি।

ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার।‘অবতার’ পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই।

ছবিতে অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও পার্ফরম করেছেন মাহি। ‘রঙিলা বেবি’ শিরোনামের আইটেম গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল। এ গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গানে কণ্ঠ দিয়েছেন ঐশী।

‘অবতার’ নিয়ে নির্মাতা মাহমুদ হাসান শিকদার বলেন,‘ ছবিটি কয়েকদিন পরই সেন্সরে জমা দিবো। ছবির গল্পটি মৌলিক। বলা চলে পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি ‘অবতার’। একজন সাহসী প্রতিবাদী নারীকে ঘিরে এগিয়ে যাবে ‘অবতার’এর গল্প। যিনি জীবনের মায়া ভুলে সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন।’

মাহি ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করবেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর ও নির্মাতা, অভিনেতা কাজী হায়াৎ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *