রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ড

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১০ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত অনন্ত ৩৫ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট।
বুধবার রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন।

অন্যদিকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান জানিয়েছে, এরই মধ্যে এখানে গুরুতর চারজনকে ভর্তি করা হয়েছে। এরা হলেন আব্দুল মান্নান (৬০), হেলাল উদ্দীন(১৮), শাহিদ (৩৭) ও এহসান (৬০)। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা জানিয়েছে, আগুন লেগে পুরনো ভবন ধ্বসে তারা চাপা পড়ে অগ্নিদগ্ধ হয়েছেন তারা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত আরো ২৬ জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *