সিলেটে পূজা পরিদর্শনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটে সনাতন ধর্মবলাম্বিদের উৎসব স্বরসতি পূজায় মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রোববার সন্ধ্যায় তিনি নগরীর মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়া, নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশনে পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি পুজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির শহর সিলেটে সবসময়ের মতো এবারেরও শান্তিশৃংখলা বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য সনাতন ধর্মবলাম্বিদের ধন্যবাদ জানান। তিনি যুগ যুগ ধরে এ সম্প্রীতি ধরে রাখতে সকলের প্রতি অনুরোধ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশন সিলেটের সহকারি এল কৃষ্ণমূর্তি, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, হাজী আব্দুল মতিন, সাজওয়ান আহমদ ও সাহেদ মুহিত।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশন সিলেটের সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, মুহিত পুত্র, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মতিন, সাজওয়ান আহমদ।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার (৯ ফেব্রুয়ারি) বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। মূলত পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি সিলেটে আসেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রোববার সন্ধ্যায় তিনি পূজামন্ডপ পরিদর্শন শেষে রাত ৮টায় বিমানের ফ্লাইটে সিলেট ত্যাগ করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *