শিক্ষার্থীদের আন্দোলনে ফেসবুকে স্ট্যাটাস: স্কুলশিক্ষিকা গ্রেফতার

নিউজ ডেস্ক::
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় নুসরাত জাহান সোনিয়া নামে এক স্কুলশিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১টা ৫ মিনিটে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়কের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশ। সোনিয়া উপজেলার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, আটক শিক্ষিকা সোনিয়ার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *